সকালে প্রতিদিনের মতো দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন অটোরিকশার মেকানিক ইব্রাহিম হাওলাদার (১৮)। কিন্তু এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজনদের খোঁজাখুঁজির পর রাতে দোকানের পেছনের এক পরিত্যক্ত ডোবায় মিলে তার নিথর দেহ।
যুবকের লাশ
কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়নে বাঁশের সাঁকো পার হতে গিয়ে নদীর পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়া মো. ইব্রাহীমের (১৮) মরদেহ দীর্ঘ ২৪ ঘণ্টা পর সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধে দুপুরে মারামারির পর রাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদরের চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে শুহিন সরদার (৩০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে নিখোঁজ জামরুল (২৫) নামের এক হাঁস পালনকারী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুরের বীরগঞ্জে গভীর রাতে নিখোঁজ হওয়ার পর ভোরে ভুট্টাক্ষেত থেকে জয় ইসলাম ওরফে জলিল নামে এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজধানীর পূর্ব রামপুরা এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. শফিকুল ইসলাম (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
নাটোরের গুরুদাসপুরে আব্দুল কুদ্দুস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকার তুলসি নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ